সীমিত আকারে ট্রেন চালানোর ঘোষণা

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:৫৫ পিএম

কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও তাণ্ডবের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেল পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী বৃহস্পতিবার থেকে ‘স্বল্প দূরত্বে’ সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

এর আগে ট্রেন চলাচল শুরু করার বিষয়ে মঙ্গলবার দুপুরে রেল ভবনের সভাকক্ষে বৈঠক হয়; এতে অংশ নেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও  রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনায় চলে নাশকতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। এর জেরে বাংলাদেশ রেলওয়ে গত ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

এরপর দিনে বেলা কারফিউ শিথিল করা হলে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের স্বল্প দূরত্বের রুটে কমিউটার ট্রেনগুলো চালানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় তার আর হয়নি।

আরবি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
রানিং স্টাফদের কর্ম বিরতিতে প্রায় ৩০ ঘণ্টা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকার পর সমঝোতায় সচল হয়েছে রেলপথ।
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর