বাগেরহাটে বাস চাপায় ভাই-বোন নিহত, আহত তিন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক ইজিবাইক চালক ও তার বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। 

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের তিন মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের সদস্য ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা জিএমএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে দুই ভাই-বোন ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকে থাকা দুই মাস বয়সী শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবিএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর