একনেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

গ্যাস উত্তোলনের দুই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ৫৭৯ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রকল্পগুলো অনুমোদন দেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

তিনি জানান, একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে নতুন ৯টি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৭১ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা। আর চারটি সংশোধিত প্রস্তাবের জন্য ৭ হাজার ৩৪১ কোটি ৩০ লাখ ৫৬ হাজার টাকা। সংশোধিত প্রকল্পগুলোতে নতুন করে ব্যয় বাড়ছে ৫০৮ কোটি টাকা।

একনেকে ১২৫৫ কোটি টাকা ব্যয়ে তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যা বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পটিতে সরকার দিচ্ছে ৮৭২ কোটি টাকা। আর বাপেক্সের নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৭ মেয়াদে বাস্তবায়িত হবে।
হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সিসমিক জরিপ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। ৪৫৪ কোটি টাকা ব্যয়ে জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পটি বাস্তবায়নে ৩১২ কোটি টাকা দেবে সরকার। আর সিলেট গ্যাস ফিল্ডসের নিজস্ব অর্থায়ন ১৪১ কোটি টাকা।

অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে— চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন প্রকল্প; মোংলা বন্দরের সুবিধাদি ও সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প; ধান, গম ও ভুট্টার উন্নত বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প; বিএডিসির বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ এবং উন্নয়ন প্রকল্প; ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট; সিলেট-১২নং কূপ খনন প্রকল্প; ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প; বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম জোন প্রকল্প; স্ট্রেন্থ সার্ভিস ডেলিভারি সিস্টেমস ফর ইমপ্রুভড মাইগ্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল রেইনট্রিগ্রেশন প্রকল্প; ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা প্রকল্প; শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প।

এছাড়াও মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা (দ্বিতীয় সংশোধিত ও চতুর্থবার মেয়াদ বৃদ্ধি) প্রজেক্ট। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত চারটি প্রকল্প একনেকে অবগতির জন্য তোলা হয়। 

এগুলো হচ্ছে— প্রাণীসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প; অ্যাকুয়েট ইকোসিস্টেম কনভারসেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজন অব বাংলাদেশ ইউএসআইডি ইকোসিস্টেম প্রকল্প; চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (ডিডিএসপি-বি) প্রজেক্ট। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প।

এআরএস
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ফলে এর কার্যক্রম শুরুতে আর...
একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি...
তেমন কোনো পরিবর্তন ছাড়াই আগামী অর্থ-বছরের জন্য ঘোষিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।  
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর