ভারত থেকে এলো আরও ১৬ হাজার মেট্রিক টন চাল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম

অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া ১৬ হাজার ৪০০ মেট্টিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে। এর আগে গত ২০ জানুয়ারি প্রথম চালানে আসে পাঁচ হাজার ৭০০ মেট্টিক টন চাল। 

শনিবার ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ মেট্রিকটন চাল নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ ‘বিএমসি আলফা’। আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সী ফরেষ্ট’ জাহাজটি ভারতের কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করে ফেয়ারওয়ে বয়াতে। 

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন্সের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, আগামী ৩ ফেব্রুয়ারি চাল খালাসের কাজ শুরু হবে।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্টিক টন চাল। তার মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ ভাগ চাল। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে। 

মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান এটি। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে করে মোট ১৬ হাজার ৪০০ মেট্টিক টন চাল রয়েছে। রোববার আমদানি করা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে। 

আরবিএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি চালানের মাধ্যমে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর