তিতুমীরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বললেন নাহিদ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

শিক্ষার্থীদের দাবি-দাওয়ার প্রতি অন্তর্বর্তী সরকার আন্তরিক উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে সোমবার সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়ার পর মহাখালীর রেলগেটে অবরোধ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে করে সড়কের পর রেল চলাচলে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এরিমধ্যে পাঁচ জেলার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। 

গেলো কয়েক দিন ধরেই তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে গিয়ে তিনি বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এ মুহূর্তে  হয়ত অনেক কিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে।

এদিকে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি ইতোমধ্যে ষষ্ঠ দিনে পা দিয়েছে এবং এ সময়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিক্ষার্থীদের এই আন্দোলন রাজধানীর মহাখালী এলাকায় যানজট সৃষ্টি করেছে, যা জনসাধারণের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এআরএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর