তুরাগে চাঞ্চল্যকর শুভ খুনের রহস্য উদঘাটন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রিয়াজ।

রোববার রাত সাড়ে ন’টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।

তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যান রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা হয়।

রোববার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রিয়াজ পূর্বশত্রুতার জের ধরে শুভকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর