বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা: খন্দকার মোশাররফ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি, প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহবানও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন। 

বিএনপির প্রস্তাবনায় রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবাপ্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

এছাড়া, আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্যখাত।

স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দূর্নিতিকে দায়ী করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে সেবার মান বাড়ানোরও তাগিদ দেন বিএনপির এই নেতা।

স্বাস্থ্য ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানালেও ডক্টর মোশাররফ জানান, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। 

শুধু স্বাস্থ্য খাতই নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকার সব দল ও গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন এই বিএনপি নেতা।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর