বাড়িতে ঢুকে নারীকে গুলি, ইউপি চেয়ারম্যানের বাড়ি পরিষদে হামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

নরসিংদীতে বাড়িতে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হত্যার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম শান্ত ইসলাম (২৪)। তিনি ওই এলাকার শাকিল খানের স্ত্রী। হামলা করা হয়েছে শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে। 

নিহতের স্বজনরা জানান, দুপুরে স্থানীয় সোহেল নামে একজন দলবলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালায়। এসময় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শান্তাকে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, ওই নারীর পিঠে গুলি করা হয়েছে। 

শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিলো। বাধা দিতে গেলে নারীসহ কমপক্ষে ৫-৬ জনকে আহত করা হয়। একই সঙ্গে চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করে। সোহেলের নামে এর আগেও ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, এখনই সবকিছু বিস্তারিত বলা যাচ্ছেনা। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর