চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবক নিহত, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতে চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে। 

তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের বিষযটি জানানো হয়েছে।     

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই। 

আর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এমন খবর বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর