রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

রাজধানীর কাফরুল এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে কাফরুল থানার ইব্রাহিমপুরের আনন্দ রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মো. আশরাফ আলী (৪৯)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম তরাশ পিস্তল, দুই রাউন্ড গুলি ও আইফোন।

কাফরুল থানা সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর আনন্দ রোডে দুই ব্যক্তি অস্ত্র-গুলিসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কাফরুল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ওই ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্সবিহীন অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিলো।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর