শ্বশুরের কুলখানিতে না যাওয়ায় জামাইয়ের বাড়ি ভাঙচুর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

শ্বশুরের মৃত্যুতে মিলাদ ও ভোজন আয়োজনে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে এসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জামাইসহ তার মা ও বোনকে পিটিয়ে আহতসহ বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ভিকটিমের নাম পারভেজ মাতব্বর। তিনি ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জমি চাষের সময় ট্রাক্টর উল্টে পারভেজের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। এ উপলক্ষে দোয়া, মিলাদ ও খাবারের আয়োজন করা হয়। এতে তাকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু দাওয়াতে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সম্বন্ধী সাকিলের নেতৃত্বে ১০-১২ জন ভগ্নিপতি পারেভেজের বাড়ি এসে বসতঘরে হামলা চালায়। এসময় দরজা-কপাটসহ আসবাবপত্র, থালাবাটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পারভেজের অভিযোগ করেন, কলহ চলায় স্ত্রী বাবারবাড়ি চলে গেছে। তাই অভিমানে তিনি দাওয়াত যান নাই। এ কারণে সম্বন্ধীর নেতৃত্বে বাড়িতে হামলাসহ মা, বোনকে মারধর করা হয়। 

তিনি জানান, এ ঘটনা চলাকালে বাবা পুলিশকে খবর দিলে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে তিন পুলিশ ঘটনাস্থলে আসে।  

এ ব্যাপারে সাকিল রাঢ়ী বলেন, বোন সকালে শ্বশুরবাড়িতে গেলে মারধর করে আটকে রাখা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা ভাঙচুর করিনি, পারভেজ নিজেই ভাঙচুর করে আমাদের ওপর দোষ দিচ্ছে। 

একাত্তর/এসি
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর