যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি, অস্ত্র-বোমাসহ আটক দুই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলাকালে যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় কেউ হতাহত না হলেও স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে নবীর হোসেন (৫০) ও  ইমাম হোসেন (৪০) নামে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। 

সোমবার রাত আড়াইাটর দিকে ওছাখালীর চর কৈলাশ গ্রামে কাইছার মিয়ার ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।  

এসময় আটকদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, গুলি, বোমাসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। 

হাতিয়া থানার ওসি আজমল হুদা জানান, সোমবার রাত আড়াইটার সময় নৌবাহিনী-কোস্টগার্ড ও পুলিশের যৌথবাহিনীর টিম অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে। ওছাখালীর চর কৈলাশ গ্রামে কাইছার মিয়ার ইটভাটার

কাছে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা ও গুলি করে। এসময় পুলিশ ও পাল্টা ২০ রাউন্ড গুলি করে এবং নৌবাহিনী চার রাউন্ড এসএমজির গুলি করে। 

এসময় পরিস্থিতি বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা দুই সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি আমেরিকার তৈরি পিস্তল, আট রাউন্ড গুলি, ১২টি ককটেল ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আটকরা পুলিশি হেফাজতে রয়েছেন। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর