ডেভিল হান্টসহ অন্য মামলায় গ্রেপ্তার আরও ১৭৭৫

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় অন্য মামলা এবং ওয়ারেন্ট ভুক্ত আর এক হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অন্য অভিযানসহ গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হলো। আর অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছেন মোট তিন হাজার ২৯৬ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, ওয়ান শুটারগান একটি, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুটি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, কুড়াল দুটি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি উদ্ধার করা হয়েছে। 

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’  আট ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

একাত্তর/এসি
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে সরকার। বিশেষ এ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর