সংসদের আগে অন্য কোনো নির্বাচন চায় না বিএনপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে অন্য কোনো নির্বাচন দেখতে চায়না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আবারও মাথাচারা দেবে আওয়ামী লীগ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মুগদায় বীরশ্রেষ্ঠ শহীদ মুস্তাফা কামাল স্টেডিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় এই পরামর্শ দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের পর হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। এরমধ্যে স্থানীয় নির্বাচনের কথা মাথায় আনা যাবে না। কারণ, আওয়ামী লীগ গর্তের ভেতর মাথা লুকিয়ে রেখেছে। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে তারা গর্ত থেকে মাথা বের করবে। তাই আওয়ামী লীগকে সেই সুযোগ দেয়া যাবে না।

এসময় প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস আশা প্রকাশ করে বলেন, নতুন করে কোনো চক্রান্ত না হলে এসময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। 

অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানালেও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের ধরার আহবানও জানান বিএনপির এই নীতি নির্ধারক।

বলেন, ‘শয়তান’ শিকার অভিযানে গিয়ে যেন ভালো মানুষ শিকার হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

মির্জা আব্বাস বলেন, সংস্কার সংস্কার বলে এক দল পাগল হয়ে যাচ্ছে। সংস্কার চলমান আর উন্নয়ন একটা প্রক্রিয়া, এটা চলতেই থাকে। কোনো কাজ ঘোষণা দিয়ে দেরি করা ঠিক না। তাই যা সংস্কার দরকার তা করে ফেলতে হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর