মানুষ মুখ ফিরিয়ে নেয়, এমন কিছু করা যাবে না: নজরুল ইসলাম খান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

দলীয় নেতাকর্মীদের প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক সংগ্রাম, ত্যাগ ও জুলুমের পর বিএনপি আদর্শ থেকে সরে যায়নি। আপনারা এমন কিছু করবেন না, যেন মানুষ আস্থা হারিয়ে ফেলে, মুখ ফিরিয়ে নেয়। বরং এমন কাজ করতে হবে, যাতে মানুষের আস্থা অর্জন হয়। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এদেশে অরাজকতা, সম্পদ লুট করেছে। তাই এদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগেসহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম। অন্যদের মধ্যে জেলা ও উপজেলার থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদূর রহমান বাচ্চু। 

সন্মেলন শুরুর নির্দিষ্ট সময়ের আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে হাজির হন। তাদের ভাষ্য, গত ১৮ বছরে কেউ বিএনপির সমাবেশে এতো লোক দেখেন নাই। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর