ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে যা জানালেন আসিফ নজরুল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করেন এ দুই নেতা। এসময় এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশের সরকার পতনের ইস্যুটি। সে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরও দেন ট্রাম্প।

তবে ট্রাম্পের ওই বক্তব্য বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করছে বলে সামাজিক মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন। শুক্রবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহর একটি লেখা পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

পোস্টটি একাত্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো-  

ডেইলি স্টার বাংলা ভার্সনে যেমন হেডিং দিয়েছে— “বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি: ট্রাম্প”
ডেইলি স্টারকে দেখাদেখি আরও কয়েকটা মিডিয়াও একই টাইপ মিসলিডিং শিরোনাম দিচ্ছে। তাদের এসব শিরোনাম দেখে এবং নিউজ দেখে মনে হচ্ছে ট্রাম্প যেন মোদিকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন বাংলাদেশ ইস্যু ডিল করার জন্য।

আপনারা যারা এই নিউজটা করবেন, খুব মনোযোগ দিয়ে অনলাইন থেকে ওই ভিডিওটা দেখবেন। ইংলিশের ওপর মোটামুটি লেভেলের দক্ষতা থাকলেই বুঝবেন সেখানে কোন প্রেক্ষাপটে এবং কীভাবে কনভারসেশন চলছিলো।

ট্রাম্পকে এক ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিলো, তার সামারি হলো— বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ (হাসিনার পতন) ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে। এব্যাপারে আপনার মন্তব্য কী?

উত্তরে ট্রাম্প বলেছে— না, আমেরিকার ডিপস্টেটের কোনই ভূমিকা নাই। এবং তারপর চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে (যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মনগড়া তত্ত্ব প্রচার করতে চাচ্ছিলো, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে) ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! মানে, বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প। এই হলো ঘটনার সামারি।

আর এইবার চিন্তা করেন যারা এই হেডলাইন করছে যে– বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি, তারা ঠিক কী বুঝে এই শিরোনাম করছে?
অন্যদের কথা বাদ। ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না— এটা আমি বিশ্বাস করি না। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা?

আর অন্য যেসব মিডিয়া এইটাইপ কাজ করতেছেন, জাস্ট ধুপধাপ কপি-পেস্ট না করে একটু কনভারসেশনটা শুনে আসুন। শুনে তারপর খবর প্রকাশ করুন।

এখন কিন্তু আর ওই যুগ নাই যে যেমন খুশি তেমন মিসইন্টারপ্রেট করে জনগণকে যা গেলাইতে চাইবেন, জনগণ সেটাই গিলবে! 

অনেক সুযোগসন্ধানী লোকজন আছেন, যারা এই খবরটা ম্যানিপুলেট করে জনগণকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। দেশপ্রেমিক সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সত্যটা প্রচার করুন এবং সঠিক সংবাদ পরিবেশন করে সবার কাছে প্রকৃত সত্যটা উপস্থাপন করুন। এতে করে যারা মিসলিডিং শিরোনাম দেখে বিভ্রান্ত হওয়া থেকে সবাই সচেতন থাকতে পারবে।

আর কী হেডলাইন দিলেন আপনারা? একটা কনভারসেশন এর অনুবাদ কীভাবে করতে হয় এইটুকু বেসিক জ্ঞানটুকুও নাই? নাকি তোমরা মনে করো যে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করে মানুষকে ভুল বার্তা দিবা?

আরবিএস
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর