চাঁদাবাজির অভিযোগে আটক সন্তানসহ বিএনপি নেতাকে ছাড়াতে থানা ঘেরাও

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম

নাটোর চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক এক বিএনপি নেতাসহ তার দুই সন্তানকে ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলার লালপুর থানার সামানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় থানা ঘেরাও শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা এবং লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আটকরা হলেন- লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন (৫০), তার ছেলে অনিক (২৪) ফিরোজ (৩২)।

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা খোকনের বাড়ি ঘিরে ফেলে। এরপর ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়। 

খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে, আমরা তাদের মুক্তি চাই।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আটকরা আওয়ামী লীগের আমলে ব্যাপক নির্যাতনের শিকার। আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতি ও জাহাঙ্গীর তাদের কাছ থেকে অনেক চাঁদা নিয়েছে। পটপরিবর্তনের পরে আটকরা সেই টাকা ফেরত চাইলে আওয়ামী লীগের নেতারা দিতেও চায়। এজন্য কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ২০ হাজার টাকা ফেরত দেয় এবং এর একটি ভিডিও করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে দেয়। এরপর সেনাবাহিনী খোকনের বাড়িতে গিয়ে তাকে ও তার সন্তানদেরকে তুলে নিয়ে আসে এবং ব্যাপক মারধর করে। এর প্রতিবাদেই নেতাকর্মী ও এলাকাবাসীরা সড়ক অবরোধ করেছে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, সেনাবাহিনী আটক করে তাদের থানায় দিয়ে গেছে। কিন্তু থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। 

তিনি জানান, সকালে তাদের মুক্তির দাবিতে সমর্থকেরা থানার সামনে এসে বিক্ষোভ করেন। বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু পরে তারা আবার অবরোধ করেন। আটক ব্যক্তিদের জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠায়।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর