যশোর-সাতক্ষীরা মহাসড়কের সাতক্ষীরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (২৫) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ৭টায় ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজমীর হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা হতে কলারোয়ায় ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি।
এ সময় মহাসড়কের ছয়ঘরিয়ার মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী পরিবহণ তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নং (সাতক্ষীরা-ল ১২-৪৪০৭)।
আরও পড়ুন: অটোরিকশার দাপটে তীব্র যানজট লক্ষ্মীপুরে
তবে ঘাতক পরিবহনটিকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর অনেকক্ষণ চলে গেলেও প্রশাসনের লোক না আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিলে সকাল সাতটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশটি উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন এ ঘটনা নিশ্চিত করেছেন।
নিহতের ভাই আছাফুর রহমান জানান,বৃহস্পতিবার অফিস শেষে সে বাড়িতে আসে। সোমবার সকালে সে বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হলে সকাল ৭টার সময় সাতক্ষীরা ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহণের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।
একাত্তর/এসজে
