উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে যে যুবক সরাসরি কুপিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওই যুবকের নাম আলফাজ (২৩)। এর আগে সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আরও তিন জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।

তিনি জানান, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নারী সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছেন।

সেই রাতে যা ঘটেছিল

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা। উত্তরার সাত নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এর প্রতিবাদ করেন।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও এক পর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়। এক পর্যায়ে স্বামীকে প্রাণে বাঁচাতে ক্ষ্যাপাটে রামদা’র সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।

এ ঘটনার একটি ভিডিও রাতেই ফেসবুকে ভাইরাল হয়, শুরু হয় ব্যপক সমালোচনা। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কে একটি বাড়ির দেওয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারী ও এক পুরুষকে আঘাত করছেন দুই যুবক। এক পর্যায়ে হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে চলে যেতে দেখা যায়।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর