শেখ হাসিনার সাবেক সামরিক সচিব দুই দিনের রিমান্ডে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ পিএম

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে সালাহউদ্দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় সাবেক এই সাংসদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্র্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। রাতে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বুধবার পুলিশ প্রহরায় সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয়দের দিয়ে মহেশপুর কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে পাওয়া হাজার হাজার হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালন করেন। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
মামলার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর