গণতান্ত্রিক অধিকার বন্ধ ও মব সংস্কৃতির চেষ্টা চলছে: ছাত্রদল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুর ইসলাম রাকিব অভিযোগ করেছেন, ছাত্র রাজনীতি থাকবেনা বলে প্রচার করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তার প্রশ্ন, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্ররা রাজনীতি করতে পারলে, ছাত্রদল কেন পারবে না? তার দাবি প্রকাশ্য গণতান্ত্রিক অধিকার বন্ধ ও মব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি গণতান্ত্রিক উপায়কে নানাভাবে কুলষিত করার চেষ্টা চলছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেমস রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের ওপর হামলার জন্য শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ি করে ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহর তত্ত্বাবধায়নে হামলার ঘটনা ঘটেছে। 

ভিডিও ফুটেজের তথ্য তুলে ধরে ছাত্রদল সভাপতি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ওমর ও চিহ্নিত শিবিরের নেতারা এই হামলায় জড়িত। জামায়াত-শিবিরের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের কিছু শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদলের তিন জনকে আহত করেছে।

আগামীতে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামরা হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।  

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে হাসনাত আবদুল্লাহ কোন দলের হয়ে উপস্থিত ছিলেন সেই প্রশ্ন তোলা হয় এই সংবাদ সম্মেলনে। 

বলা হয়, হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা-সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। বিভিন্ন ওয়াজ নসিহত করেন। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে, সেখানে কোন প্রটোকলে তিনি এবং নাসিরুদ্দীন পাটোয়ারী গিয়েছেন?

জুলাই অভ্যুত্থানে ১৫০ বেশি ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে উল্লেখ করে বলা হয়, ১৮ তারিখের ঘটনা অনভিপ্রেত। পাল্টাপাল্টি ঘটনায় আহত হয়েছে অনেকেই। এসব ঘটনার উসকানিদাতা এবং জড়তিদের বিচারের দাবি জানাচ্ছে ছাত্রদল। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েট ক্যাম্পাসে লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলায় বেশ কজন আহত হয়। বুধবার থমথমে কুয়েটে ২৮ ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভা থেকে। সিদ্ধান্ত আসে, কুয়েটে বন্ধই থাকছে রাজনীতি। সিদ্ধান্ত আর আরও চারটি।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর