রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: আমীর খসরু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম

আমাদের নতুন চিন্তার, নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু সংস্কার করে কিছু হবে না। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। 

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর জিমনেসিয়াম মাঠে একুশে বইমেলায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, বিগত সময়ে দেশের পাঠ্যক্রমে শুধু একটি দলের পরিবারের কাহিনি পড়তে বাধ্য করা হয়েছিলো। কোনো ভিন্নমত থাকলে তাদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। বইমেলাসহ বিভিন্ন সময়ে লেখকদের স্বাধীন চিন্তার প্রতিফলন হয়নি। মানুষ মুক্তভাবে তাদের মতামত পেশ করতে পারেনি। জাতিকে ফ্যাসিস্ট সরকার সবসময় বাক্সবন্দি চিন্তা দ্বারা দমন করে রেখেছিলো। 

তিনি আরও বলেন, আমরা যদি তাদের পথ অনুসরণ করি তাহলে শহীদ জিয়ার সবার মত প্রকাশের স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের মানুষের চিন্তার মনোজগতে পরিবর্তন হয়েছে। সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করতে হবে। 

বিএনপির সংস্কার প্রস্তাবে ৩১ দফায় পরিষ্কারভাবে সবকিছু দেওয়া আছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সরকার গঠন করে সবাই মিলে বাস্তবায়ন করা হবে। সংস্কার নিয়ে যারা এখন বেশী শোরগোল করছে বিএনপি অনেক আগেই এই সংস্কার প্রস্তাব তৈরি করেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে। এই বার্তা নিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে যাচ্ছি। 

এ বিএনপি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নাই। জনগণের মতামত নিয়ে সংস্থার করতে হবে। নতুন চিন্তার নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে আমাদের। শেখ হাসিনার পথে হাঁটলে আমাদের চলবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 

আরবিএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর