বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাল্টিকেয়ার হাসপাতাল ভবনে প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে সাধারণ সভায় হাসপাতালের পরিচালক এবং শেয়ার হোল্ডারগন উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব অনুমোদন হয়। আগামী পাঁচ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন টকশো'র জনপ্রিয় মুখ বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। এছাড়াও চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হন যথাক্রমে হাবিবুল্লাহ হাবিব এবং রেজাউল হক রেজা। 

বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লি: জেনারেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ এবং মানবিক হাসপাতাল।

এই হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত চারটি অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক ল্যাব, ফার্মেসি, ইমার্জেন্সি ও আইসিইউ সুবিধা আছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন।

আরবিএস
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর