রাশিয়ায় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পদকজয়ীদের রাজধানীতে সংবর্ধনা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পিএম

রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ অ্যস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) এর আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীরা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে রাশিয়া জয়ের গল্প তুলে ধরেন। আয়োজকরা ভবিষ্যৎ সাফল্যের জন্য তাদের অনুপ্রাণিত করেন।

সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশি দলের হয়ে স্বর্ণপদক জয় করেছে যশোর পুলিশ লাইনস সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. মখদুম আমিন ফাহিম। সিলভার পদক অর্জন করেছে রাজধানীর হীড ইন্টারন্যাশনাল স্কুলের এ-লেভেল শিক্ষার্থী সপ্তর্ষি রহমান এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাদিত রাইয়ান। ব্রোঞ্জ পদক পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন জিসান। অনারেবল মেনশন অর্জন করেছে খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তন রায়। দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডটি শুরু হয় ২১ সেপ্টেম্বর এবং সমাপ্ত হয় ২৭ সেপ্টেম্বর সিরিয়াস কনফারেন্স সেন্টারে। প্রতিযোগিতায় ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশি ছয় সদস্যের দল অংশ নেয়।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন বলেন, এবার আমাদের দলের একজন স্বর্ণপদক পেয়েছে। বাকি পাঁচজনই কোন না কোন পদক পেয়েছে। এটা অনেক বড় অর্জন। তবে এখানেই শেষ না। আমরা চাই যারা পদক জয় করেছেন তারা যেন ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি নিয়ে উচ্চতর পড়াশোনা করে দেশের কল্যাণে অবদান রাখেন। মৌলিক গবেষণায় যদি তারা আগ্রহ দেখায় তাহলে অ্যাস্টোনমিক্যাল অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকবে। 

বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির পরিচালক শাহপার আলম বলেন, “আমাদের তরুণ শিক্ষার্থীরা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও অনুপ্রাণিত করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাস্ট্রো অলিম্পিয়াডের জাতীয় কমিটির পরিচালক (একাডেমিক) ও কান্ট্রি কো-অর্ডিনেটর রবিন ফকির ও পদকজয়ী শিক্ষার্থীদের অভিভাবকেরা।

আরবিএস
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি ত হয়েছে।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর