রাজধানীতে ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন। শুক্রবার ভোর ছয়টায় রাজধানীর আগারগাঁও থেকে শুরু হয় এ ম্যারাথন। 

এদিন ৭.৫ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা পরিবেশ অধিদপ্তরের সামনে থেকে পিএসসি মোড়, আই ডিবি ভবন মোড় ও পর্যটন ভবন হয়ে পুনরায় পরিবেশ অধিদপ্তরের সামনে ফিরে আসেন। প্রতিযোগীদের জন্য নির্ধারিত সময়সীমা ছিলো ১০০ মিনিট। 

প্রতিযোগিতা পর্ব শেষে পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে ক্লোজিং প্রোগ্রামে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি থ্রি ই আর -এর সহকারী পরিচালক রওফা খানম এবং অ্যাকশনএইড বাংলাদেশের লিড ইয়াং পিপল নাজমুল হাসান।

এসময় জলবায়ু এবং পরিবেশ নিয়ে সরকার এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণমূলক সমাধান নিয়ে আলোচনা হয়।

ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে এই প্রোগ্রামে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিল ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট ও সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্রাক ইউনিভার্সিটি। এছাড়া সহআয়োজক ছিলো ক্লাইমেট ফ্রন্টিয়ার, ওএবি ফাউন্ডেশন, সাদা, অদম্য ১৯, ইউক্যান, সচেতন ফাউন্ডেশন ও যুব পরিবেশ ও উন্নয়ন সংগঠন। প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলো হেমন্ত রাইটার্স। 

আরবিএস
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি ত হয়েছে।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর