ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে গেলো রোববার (১১ জানুয়ারি) সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। 
এছাড়া কলেজের বোর্ড অব গভর্নরসের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান, আমন্ত্রিত অতিথি, কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ক্রীড়া প্রতিযোগিতায় জুনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস এবং রানার্স আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। সিনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হাউস এবং রানার্সআপ হয় ফজলুল হক হাউস। জুনিয়র শাখায় সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহসান এবং সিনিয়র শাখায় সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে যৌথভাবে নবম শ্রেণির ছাত্র আবরার আল নাহিয়ান রাফসান ও একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সৈকত।  

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন এবং ফেস্টুনশোভিত সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। ছাত্রদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শারীরিক কসরত, দৃষ্টিনন্দন ব্যান্ড ডিসপ্লে এবং অসাধারণ ক্রীড়ানৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তার ভাষণে ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। 

কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ছাত্রদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার ও খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ক্রীড়াচর্চার এবং সম্মানিত অভিভাবকমণ্ডলীকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।  

আরবিএস
রাশিয়ার সোচিতে আয়োজিত ৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদকসহ মোট চারটি পদক এবং একটি ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
ঢাকার রামপুরাস্থ বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি ত হয়েছে।
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর