ইংল্যান্ডের রানের পাহাড় টপকে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাহাড়সমান রান দিয়েও আটকাতে পারলো না ইংল্যান্ড। ব্রিটিশদের ৩৫১ রানের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে দিলো স্টিভেন স্মিথের দল।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ৩৫২ রানের বড় টার্গেট অস্ট্রেলিয়া তাড়া করে ফেললো ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই। যদিও শুরুতেই কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। 

এদিন ২৭ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ব্যাটার ট্রাভিস হেড (৬) আর স্টিভেন স্মিথ (৫)। সেখান থেকে মার্নাস লাবুশেন আর ম্যাথিউ শর্টের দুর্দান্ত এক জুটিতে ঘরে দাঁড়ায় অসিরা। ৯১ বলে ৯৫ রান যোগ করেন তারা।

হাফসেঞ্চুরির দোরগোড়ায় থাকা লাবুশেনকে (৪৭) ফিরিয়ে জুটিটি ভাঙেন আদিল রশিদ। তিন ওভারের মধ্যে আরেক সেট ব্যাটারকেও হারিয়ে বসে অস্ট্রেলিয়া। লিভিংস্টোনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন শর্ট। ৬৩ রান আসে শর্টের ব্যাট থেকে।

১৩৪ রানে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারে। পঞ্চম উইকেটে শতরানের জুটিতে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন তারা। ১১৬ বলে ১৪৬ রানের জুটিটি ভাঙে ক্যারে ফিরলে। ৬৩ বলে ৬৯ করেন তিনি।

বাকি পথটুকু অনায়াসে পাড়ি দিয়েছেন সেঞ্চুরিয়ান জশ ইংলিশ আর গ্লেন ম্যাক্সওয়েল। ৮৬ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন ইংলিশ। ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ১৫ বলে ৩২ রানে।

এর আগে বেন ডাকেট বড় এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংল্যান্ডকে উঠিয়ে দেন রানপাহাড়ে। বাঁহাতি এই ওপেনারের ১৬৫ রানের মারকুটে ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওভালে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রানই ছিল সর্বোচ্চ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শুরুটা ভালোই ছিল তাদের। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ১৩ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। ৬ বলে ১০ করে আউট হন ঝোড়ো শুরু করা ফিল সল্ট।

এরপর ১৩ বলে ১৫ রানে জেমি স্মিথকেও ফেরান ডোয়ারসুইস। ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে জো রুট আর বেন ডাকেটের বিশাল জুটি। ১৫৫ বলে ১৫৮ রান যোগ করে দেন তারা।

ডাকেট ৯৫ বলে ঝোড়ো গতিতে সেঞ্চুরি তুলে নেন। যেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

অবশেষে রুটকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৬৮ রান আসে রুটের ব্যাট থেকে। এরপর হ্যারি ব্রুককেও (৩) তুলে নেন অসি লেগস্পিনার জাম্পা।

জস বাটলার ২১ বলে ২৩, লিয়াম লিভিংস্টোন ১৭ বলে ১৪ করে সাজঘরে ফেরেন। তবে ডাকেট তার মতোই খেলে যেতে থাকেন। ১৩৪ বলে ১৫০ রানের গণ্ডি পার করেন তিনি।

শেষ পর্যন্ত ক্যারিয়ারসেরা ১৬৫ রানের ইনিংস উপহার দিয়ে মার্নাস লাবুশেনের বলে বোল্ড হন ডাকেট। ১৪৩ রানের ইনিংসে ১৭টি চার আর ৩টি ছক্কা হাঁকান এই ওপেনার। শেষদিকে ১০ বলে অপরাজিত ২১ করেন জোফরা আর্চার।

আরবিএস
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর