পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা করলো চতুর্থ স্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

চট্টগ্রাম মহানগরের হালিশহরে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় স্ত্রী নুর জাহানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

শনিবার দিনগত রাত ৩টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী নুর জাহান নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা। 

পুলিশ জানায়, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহান। সম্প্রতি সময়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিনগত রাত ৩টার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি। 

হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একইসময় ঘটনাস্থলে থাকা আসামি নুরজাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরবিএস
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর