সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমবার থেকে উন্নতি ঘটবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। একইসাথে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এদিকে রোববার রাতেই রাজধানীর বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরেও, সেখান থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়া হয়েছে।

দেশের এই অরাজক পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দেখছেন শিক্ষার্থীরা। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পদত্যাগ দাবিতে মিছিল করেছে এক সংক্ষিপ্ত সমাবেশে সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভ সমাবেশ চলতে থাকা অবস্থাতে গভীর রাতেই চলমান অবস্থা নিয়ে ব্রিফ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবে হোক এটা প্রতিহত করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, তারা সে ব্যবস্থা নেবে। আর আইনশৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার চাকা সচল করতে নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর