রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সাথে দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারের সব কার্যক্রমে ই-ফাইলিং ব্যবস্থা করার কথাও জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান তিনি।  আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। 

এসময় দেশের অর্থনৈতিক সঙ্কট ও বেকার সম্যাসা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।  

তিনি আরও জানান, দুর্নীতি রোধে সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।  

অর্থনৈতিক কৌশল নির্ধারণী বৈঠকে দেশের বড় প্রকল্পগুলো তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব।  

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত তিনি (নাহিদ) পদত্যাগ করেননি। আমি সেটাই জানি। নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্য বিষয় নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।

একাত্তর/এসি
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি...
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর