জামায়াত আমিরের ‘স্বেচ্ছায় গ্রেপ্তার’ কর্মসূচি স্থগিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম

আগামী ২৫ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ঘোষিত কর্মসূচি ‘স্বেচ্ছায় গ্রেপ্তার’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন। 

এদিকে আরেক বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকের পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দলের আমির ডা. শফিকুর রহমানের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের যুক্ত থাকার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসের সামনে কর্মসূচি ডেকেছিল জামায়াত। 

একইদিন দলটির আমির স্বেচ্ছা গ্রেপ্তার হওয়ার কথা জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ইতিমধ্যে ২৫ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর