রমজানে যেন পণ্যের দাম না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

রমজানে চাল, ডাল, ছোলা, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, কেউ মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকারসহ সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুল্যস্ফীতি কমাতে সরকার চেষ্টা করছে। এ বিষয়ে দ্রুত নীতি গ্রহণ অনেকসময় সহজ নয়। আসছে বাজেটের আগে বিষয়গুলো দেখা হবে।

আগামী জুনেই বাজেট হবে জানিয়ে তিনি বলেন, তার আগে স্টেকহোল্ডার ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবে। অন্তর্বর্তী সরকারও অনেকক্ষেত্রে করেছে।

আসছে বাজেটে যারা ট্যাক্স দেয় তাদের ওপর চাপ নয়, যারা দেয় না তাদের কাছ থেকে ট্যাক্স নেবার বিষয়ে জোর দেয়া হবে বলেও জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ৫ এ নামিয়ে আনা কঠিন তবে রোজার পর যদি ৭/৮ এর দিকে আসে তাহলে ভালো হয়। 

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ভয় পেলে ব্যবসা করা কঠিন, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে দুজন ব্যক্তিকে ২৯ মিলিয়ন ডলার দেবার বিষয়ে ট্রাম্প যে বলেছেন তার হয়তো কিছুটা সত্যতা আছে। সেই টাকাটা যদি দেশের স্বার্থে কাজে লাগে তাহলে ভালো কিন্তু ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হলে সরকার দেখবে। মূল বিষয় হলো, কি উদ্দেশ্যে টাকা খরচ হয়েছে।

আরবিএস
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর