তালেবানের বছরে আয় ৪০০ মিলিয়ন ডলার!

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১১:০২ এএম

কাবুল দখল করে আশরাফ ঘানি প্রশাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার পর তালেবান এখন ব্যস্ত সময় পার করছে আফগানিস্তান শাসনের রূপরেখা ও পরিকল্পনা চূড়ান্ত করার কাজে।

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে বের করে দেয়া হয়েছে আগের প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারিকে। সেসব চেয়ার টেবিলে বসতে শুরু করেছে তালেবান কর্মীরা।

প্রায় ২০ বছর পর আবারো আফগান শাসনে ফিরলেও, তালেবান ভালো করেই জানে, তাদের আসল পরীক্ষা সবে শুরু। বিশাল জনগোষ্ঠির দুই বেলার আহার নিশ্চিত করতে হবে তাদের।

শুধু খাদ্যই নয়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার গুরু দায়িত্ব তালেবানের সামনে।

image


কাজটা যে সহজ হবে না, সেটি ভালো করেই জানে তারা। গোট বিশ্ব থেকে খুব বেশি সাহায্য ও সহায়তা তারা পাবে না। দাতা গোষ্ঠি তো এরিমধ্যে হাত গুটিয়ে নিয়েছে।

তাহলে কি করে সামাল দেবে সব, কোথা থেকে টাকা পাবে তালেবান। এসব প্রশ্ন যখন সামনে আসছে তখন চমকে দেয়ার মতো তথ্য দিয়েছে ফোর্বস সাময়িকী।

আরও পড়ুন: রাতে পদ্মায় যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ফোবর্সের এক পরিসংখ্যান বলছে, মোটেও গরীব সংগঠন নয় তালেবান। আফগানিস্তান শাসন করার জন্য প্রাথমিক টাকা-পায়সার অভাব হবে না তাদের।

কারণ, বছরে নাকি প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হাতে আসে তাদের। ফলে তালেবানের কোষাগারে বিলিয়ন ডলার থাকলেও অবাক হবার কিছু থাকবে না।

২০১৬ সালে তালেবানের অর্থভাণ্ডার নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিলো ফোর্বস। সেখানেই উঠে আসে চমকপ্রদ বেশ কয়েকটি তথ্য। জানা যায় তালেবানের আয়ের উৎস।

সাধারণভাবে ধারণা করা হতো, তালেবান চলে মাদক বিক্রি আর চোরাচালানের টাকায়। কিন্তু, আর যাই হোক এসব অর্থে এতো বড় সংগঠন চলে না, সেটা জানেন অর্থনীতিবিদেরা।

ফোর্বসের সেই সমীক্ষা জানাচ্ছে, বিশ্বের ১০টি জঙ্গি সংগঠনের মধ্যে সম্পদশালী হিসেবে তালেবানের স্থান পঞ্চম। শীর্ষে রয়েছে আইএস। 

image


মধ্যপ্রাচ্যে ইরাক-সিরিয়াভিক্তিক জঙ্গি সংগঠন আইএস’র বার্ষিক আয় দুই বিলিয়ন ডলার। আর তালেবানের বার্ষিক আয় ৪০০ মিলিয়ন ডলারের আশেপাশে।

কমপক্ষে ছয়টি খাত থেকে টাকা আসে তালেবানের অর্থভান্ডারে। বিদেশি বন্ধুদের কাছ থেকে পাওয়া নগদ সহায়তা, চোরাচালান, খনন কাজ, আবাসন, রপ্তানি ও রাজস্ব আদায়, এই ছয়টি খাত থেকে টাকা পায় তালেবান। সবচেয়ে বেশি আসে খনন কাজ ও মাদক পাচার থেকে।

প্রতি বছর অর্থভান্ডার ফুলেফেঁপে উঠায় বদলে গেছে তালেবানের জীবন-যাপনও। পুরনো অস্ত্রের বদলে তাদের কাছে ঝকঝকে পশ্চিমা অস্ত্র। পরছে নতুন পোশাক। অভাব নেই খাদ্যেরও। 

একাত্তর/আরএইচ

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর