রোজায় সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা: উপদেষ্টা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, রমজান মাসে সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা জানান, নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্যে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকি থাকবে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্যে বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার ভূমিকা রাখবে। 

এসময় ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের  দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা হাওর এলাকার জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরেন।

একাত্তর/এসি
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। 
সারাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে ঢাকা-সিলেট ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর