বনশ্রীতে ছিনতাই: সোমবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনার তিনদিন পার হলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরইমধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছে।

এ অবস্থায় রোববারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সোমবার (৩ মার্চ) কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুয়েলার্স মালিক সমিতি।

পুলিশ বলছে, যারা জড়িত ছিলো, সবাই পেশাদার সন্ত্রাসী। দ্রুত তাদের আইনের আওতায় আনতে কাজ করছে তারা।

গত রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ারকে গুলি করে, স্বর্ণ লুটের ঘটনাকে কেন্দ্র করে রামপুরা থানা ঘেরাও করে ভুক্তভোগীর স্বজন ও স্বর্ণ ব্যবসায়ীরা।

তিন দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এর আগে বুধবার বনশ্রীতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। তবে পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, রাজধানীর বাইরে থেকে আসা পেশাদার সন্ত্রাসী চক্র এমন ঘটনা ঘটিয়েছে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছি।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর