পরে সংসদ, আগে বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

জুলাই-আগস্টের গণহত্যার বিচার, বিভিন্ন সংস্কার ও স্থানীয় নির্বাচনের পরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে সংগঠনটির জেলা শাখার কর্মী সম্মেলনে এই দাবি জানান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা চলমান, জাতি সাধারণ নির্বাচনের আগে তাদের বিচার দেখতে চায়।

তিনি বলেন, আমরা একটি কালোযুগ পার করে এসেছি। এই ষোল সতের বছর মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ছিল না। আইন, আদালতে দলীয়করণ, লুটপাট, নিরীহ আলেম-ওলামাদের কারাগারে নেওয়া হতো। বাংলাদেশের সবচেয়ে সৎ লোক জামায়াতের আমিরদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির অ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ।

এর আগে দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে জেলার পাঁচটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে জড়ো হন।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর