সিরিয়াল ব্রেক করলেই লঞ্চের লাইসেন্স স্থগিত: নৌ পরিবহন উপদেষ্টা

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

লঞ্চ যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না উল্লেখ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সিরিয়াল ব্রেক করলে ওই লঞ্চের লাইসেন্স স্থগিত করা হবে। যত ক্ষমতাবানই হোক না কেনো সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যাত্রী সংকট থাকায় এখন নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেয় বল জানিয়েছে সব লঞ্চ কর্তৃপক্ষ। রোজার ঈদের আগে-পরে নির্ধারিত ভাড়া নেবে বলে তারা কথা দিয়েছেন। নতুন চার্ট দুই-একদিনের মধ্যেই টানিয়ে দিবেন। কথা দিয়েছেন যে ভাড়া বাড়বেন না। বাড়ালে সংশ্লিষ্ট যানের রুট পারমিট বাতিল বা স্থগিত করা হবে।

তিনি জানান, ১৫ রমজান থেকে বেশ কিছু কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে। যেখানে-সেখানে বাস দাঁড়াতে পারবে না। ব্যত্যয় হলেই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনটি র‌্যাকার থাকবে, তারা বাস নিয়ে চলে যাবে।

সাখাওয়াত হোসেন বলেন, আনসারদের ব্যবহার ভালো করতে হবে। যাত্রী সেবা নিশ্চিত করাই তাদের কাজ। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। কোন বাহিনী অহেতুক কোন লঞ্চে তল্লাশি করতে পারবে না। করলে লঞ্চ কর্তৃপক্ষ লিখিত দিবেন।

তিনি বলেন, কুলিদের ইউনিফর্ম ও নেমপ্লেট না থাকলে ঘাটের ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লঞ্চের ফিটনেস সনদ সাথে রাখতে হবে। দুই-একদিনের মধ্যেই অভিযান শুরু হবে। লঞ্চের গতি নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।

তিনি জানান, পুলিশ, কোস্টগার্ড, নেভীসহ সব বাহিনীকে নিরাপত্তা নিশ্চিতে যা যা করা দরকার তাই করতে নির্দেশনা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
এবারের ঈদে লঞ্চ যাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে এবং নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। 
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না।
সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিক অনেকেই এর আগে টেলিভিশনের লাইসেন্স পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় দেয়া সারের লাইসেন্স বাতিল করা হবে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর