১০ মার্চের মধ্যে বিনামূল্যের সব বই ছাপানো সম্ভব: এনসিটিবি চেয়ারম‍্যান

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

চলতি বছর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ৩৯ কোটি বইয়ের মধ্যে ৩ কোটি বই ছাপা বাকি। আগামী ১০ মার্চের মধ্যে সব বই ছাপানো সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।

সেইসাথে ২০২৬ পাঠ্য বইয়ের কাজ মার্চ থেকেই শুরু করার কথা জানানও পাঠ্য পুস্তক বোর্ড চেয়ারম্যান।

রাজধানীর উত্তরার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্কুল। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রোজার শুরু থেকেই প্রতিষ্ঠান বন্ধ। কিন্তু কেবল দশম ছাড়া ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত চারটি শ্রেণীর কোনটিতেই সব বই পায়নি শিক্ষার্থীরা। ঈদ পরবর্তী ১০ এপ্রিল থেকে আবার এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র হবে এই প্রতিষ্ঠান। সেই হিসেবে সরাসরি দুই মাস ক্লাস পাবে না শিক্ষার্থীরা।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, ছুটির মধ‍্যে শিক্ষার্থীদের ডেকে বই দেয়া হচ্ছে।

বছরের তিন মাস চলছে। খোঁজ নিয়ে জানা গেছে এখনো মাধ্যমিক পর্যায়ে সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছায়নি।

গত বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছেন ১০ মার্চের মধ‍্যেই মিলবে সব বই।

যখন বইয়ের সংখ্যা প্রায় ৩৯ কোটি তখন কত বাকি আছে আর কত গেছে প্রতিষ্ঠান পর্যায়ে জানতে চাওয়া এনসিটিবির চেয়ারম্যানের কাছে।

এর জবাবে অধ্যাপক রিয়াজুল হাসান জানান, চলতি মার্চ থেকেই আগামী শিক্ষা বছরের কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি। সেই সাথে কিছু কনটেন্ট ও ছবির ও পরিবর্তন আনা হবে বলেও জানান চেয়ারম্যান।

এনসিটিবি সূত্রে জানা যায়, কাগজের মান নিয়ে বিতর্ক ঠেকাতে অফহোয়াইট কাগজে ফিরতে চায় সংস্থাটি।

একাত্তর/আরএ
দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার।
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড...
উৎসব না হলেও নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জোর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষ দিনরাত কাজ করে যাচ্ছে।
পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত কমিটি বাতিল করা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত ছিলো এই কমিটি বহাল রেখে কড়া বার্তা দেওয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর