সাবেক বিডিআর সদস্যসহ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দির মৃত্যু হয়েছে।

তারা হলেন, সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫) ও কারাবন্দি শামসুল আলম (৪৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও কারাসূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দি সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন। তাকে গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে শেখ জোবায়ের।

অপরদিকে, অসুস্থতার কারণে গত ৪ ফেব্রুয়ারি একটি বিচারাধীন মামলার আসামি শামসুল আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত ২টার দিকে তিনি মারা যান। তিনি চাটখিল থানার একটি মামলায় বন্দি ছিলেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে শামসুল আলম।

মৃত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
রাজধানীর শাহবাগ থানাধীন কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হবার দিনে, ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিন ঘণ্টায় চার শিশু-কিশোরীসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে...
চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণার পরেই এবার বিজিবি মোতায়েন করা হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর