কোর্টে তিন উকিলকে পেটানের অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় বৈষম্যবিরোধী ছাত্রদের হামলায় তিন আইনজীবী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের আইনজীবীরা। অনেকের দাবি, তারা আদালত প্রাঙ্গণেই মবের শিকার হলেন। যা এই পেশার ওপর সরাসরি আঘাত।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা জজ আদালতে প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালতে জামিন নাকচ হয়।

এদিকে জামিন আবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে এর প্রতিবাদ জানায়। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে বিক্ষুব্ধ জনতা।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতে ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। তাই বলে আইনজীবীর ওপর হামলা হবে! হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরাও। আদালত অঙ্গনে আইনজীবীর ওপর হামলার ঘটনা দুঃখজনক বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুন। হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আওয়াল। অনেক আইনজীবীর দাবি, আদালত প্রাঙ্গণেই তারা মবের শিকার হলেন। যা এই পেশার ওপর সরাসরি আঘাত।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসানের ইখলাসের দাবি, আইনজীবীদের অভিযোগ সঠিক নয়। বৈষম্যবিরোধী ব্যানারে সেখানে কেউ হামলা করেনি। বরং আইনজীবীদের হামলায় ছাত্রদের তিন জন আহত  হয়েছে। 

এদিকে হামলার ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর