প্রবাসীদের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটে যেতে হবে: ইসি সানাউল্লাহ

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় এ কারণে প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চাইলে প্রক্সি ভোটের দিকে যেতে হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, অতীতে এক কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় যাদের নাম আছে, তারা এই ভোট দিতে পারবে। বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেয়ার প্রস্তাবনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা। 

রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের কাছে প্রক্সি ভোট গ্রহণযোগ্য হলে আমরা সিস্টেম ডেভেলপমেন্ট ও আইন পরিবর্তন করবো বলেও জানান তিনি।

এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিলো, প্রক্সি ভোট দিতে একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

আরবিএস
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর