পিলখানা হত্যাকাণ্ড: ৩০০ বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

ঢাকার পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৩০০ সাবেক বিডিআর সদস্যের জামিন আবেদন পর্যালোচনা করে আজই আদেশ জানানো হবে বলে জানিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকালে কারাবন্দি বিডিআর সদস্যদের কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতে আনা হয়। আদালতের রায় শুনতে সকাল থেকেই সেখানে অবস্থান করছেন জামিন না পাওয়া সাবেক বিডিআর সদস্যের স্বজনরা। 

গত ১০ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে জামিন পেয়েছেন ১৬৮ বিডিআর সদস্য৷
 
পিলখানা হত্যাকাণ্ডের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় ২৫০ জন। এই মামলায় ১৩৪৪ জন আসামির মধ্যে এ পর্যন্ত ২৮৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলার বিচারকাজ বিলম্বিত করে আসামিদের কারাগারে আটক রাখা হয়েছে।

 
 
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
 
বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয় ২০১০ সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম একপ্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। যে কারণে এ মামলার বিচারকাজ ঝুলে যায়।

আরবিএস
বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের এদিনে বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে রাজধানী ঢাকার বনানী সামরিক...
পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশে শহীদ সেনা দিবস পালন করা হয়েছে।
জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর