শীতলক্ষ্যায় ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ এক

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:২৩ এএম

ঢাকা থেকে বন্ধুদের নিয়ে নরসিংদীতে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো এক জন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মো. মিহাদ ইসলাম (১৮) ঢাকার মিরপুর-১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে।

নিখোঁজ আসাদকে (১৭) উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে ঢাকার মিরপুর থেকে মিহাদ ও আসাদসহ চার বন্ধু নরসিংদীর পলাশে ঘুরতে আসেন। তারা ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন।

গোসলের একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ও টঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করা গেলেও আসাদের সন্ধান মেলেনি।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাঁতার জানতো না। দু’জন গভীর পানিতে চলে যাওয়ায় ডুবে যায়।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।

একাত্তর/আরএ
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর