ডাকাতের কবলে তরমুজের ট্রলার, আহত ৮

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৪১ এএম

পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতের আক্রমণে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে ভিড়ে আছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে তরমুজ নিয়ে চাঁদপুর নিয়ে যাচ্ছিলো ট্রলারটি। পাঁচ মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিলো এতে। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায় ট্রলারে। তখন ডাকাতদের সাথে হাতাহাতিতে আহত হন ট্রলারের থাকা ৮ জন।

এর মধ্যে গুরুতর আহত শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকি আহতরা হলেন -ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল, হাবু পেশকার। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সবার বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে।

আটক ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তিনিও আহত হয়েছেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভোর রাতেই ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। ডাকাত দলের এক জন পুলিশের জিম্মায় চিকিৎসা নিচ্ছেন। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর