ডাকাতের কবলে তরমুজের ট্রলার, গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম

পটুয়াখালীর বাউফলে তরমুজবোঝাই ট্রলারে ডাকাতির সময় গণপিটুনির শিকার অজ্ঞাত পরিচয়ের সেই ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার দুপুর দেড়টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

বাউফল থানার ওসি কামাল হোসেন ও পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে তেঁতুলিয়া নদীর তালতলা পয়েন্ট থেকে ৭-৮ জন ডাকাত একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ১০ হাজার পিস তরমুজবোঝাই একটি ট্রলারের পিছু নেয়। ট্রলারটি গলাচিপার চরশিবা থেকে চাঁদপুর যাচ্ছিলো। একপর্যায়ে ডাকাতরা বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় কাছে তরমুজবোঝাই ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়। এসময় ডাকাতরা ৯ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তখন জীবনের ঝুঁকি নিয়ে তরমুজের ট্রলারের এক ব্যক্তি এক ডাকাতকে জাপটে ধরে নদীতে ঝাঁপ দেন। এরপর ডাকাতরা তাদের ট্রলার নিয়ে পালিয়ে যায়। 

পরে আহতদের চিৎকারে নদীর তীরবর্তী লোকজন জড়ো হয় এবং জাপটে ধরা ডাকাতকে গণপিটুনি দেয়। এতে ওই ডাকাত গুরুতর আহত হন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতসহ আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। 

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, গণপিটুনিতে ওই ডাকাত অসুস্থ হয়ে পরায় তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব না হলেও পরে খোঁজখবর নিয়ে তার পরিচয় পাওয়া গেছে।  

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। 

আরবিএস
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর