ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:৩৫ পিএম

আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (১৭ মার্চ) দুপুরে মতলব দক্ষিণের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা।

প্রথমে পদত্যাগ পত্রে সই করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সাংবাদিক সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন বলেন, পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ওই সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণ মনে করি, আমরাও অপরাধী। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে উপজেলায় ১৫১ সদস্যর কমিটি পদত্যাগ করছি। 

তিনি জানান, এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে, এক সঙ্গে দেশের স্বার্থে নতুন দলে যোগ দেবে। 

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর