চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে আটক যুবকদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/কেএম
অধ্যবসায়, ধৈর্য আর অদম্য সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে চাঁদপুরের দুই কোমলমতি শিক্ষার্থী। কচি বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪...
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলাসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড়ো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
সুইডেনের ডালার্না অঞ্চলের এক ছিমছাম গ্রাম। চারপাশে লাল কাঠের বাড়ি, নিবিড় বন আর খোলা মাঠ। বাইরে থেকে দেখলে যে কারও মনে হতে পারে, এমন পরিবেশে বেড়ে ওঠা যেকোনো শিশুর শৈশবই বুঝি রূপকথার মতো সুন্দর।...
ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকদের একাংশ। বুধবার (২৫ নভেম্বর)...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে খেলা শুরুর আগে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। ফলে প্রথম ইনিংসে ৪০৩...
সৌন্দর্য প্রতিযোগিতার চিরাচরিত ছক ভেঙে দিয়ে মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার  রাতে নিজ দেশের মাটি সান জুয়ানের হোসে মিগুয়েল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর