৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটি থাকার বিধানও বাতিল করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাই এই কমিটির সদস্য হবেন। 

আগামী ডিসেম্বরে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; এমনটা ধরে নিয়েই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রতিদিনই বৈঠকে বসছে বিষয় ভিত্তিক নানা কমিটি। অতীতের ভুল শুধরে নিয়ে অবাধ সুষ্ঠু ও একটি নির্ভুল নির্বাচন আয়োজন করাই এসব কমিটির লক্ষ্য। 

বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। ফলে নির্বাচন আগে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে থাকার বিধান বাতিল করে শুধু কমিশনের কর্মকর্তাদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। 

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের কোনো আদেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন। 

আরবিএস
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর