আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানালো এনসিপি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসপি) দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়; তবে তা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণপরিষদ ছাড়া নতুন সংবিধান ও সংবিধানের মৌলিক সংস্কার হয় না। সংস্কারের ভিত্তি এখনই রচনা করতে হবে।

বৃহস্পতিবার ইফতারের আগে, বরিশাল ক্লাব মিলনায়তনে দলটির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি। তবে এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ, গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে। এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়। তাই ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।

নাহিদ ইসলাম বলেন, অনেকেই ন্যূনতম সংস্কারের কথা বলছেন; কিন্তু আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। এই সরকারের সময়েই সংস্কারের ভিত্তি স্থাপন করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচারের আশায়। জনগণের প্রতি সেই ওয়াদা পূরণ করতে হবে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্য আমরা ধরে রাখবো। তবে গণ-আন্দোলনের স্পিরিটের সঙ্গে আপোস করে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যে যাব না। গণ-আন্দোলনে পুরোনো বন্দোবস্ত পরিবর্তন ঘটিয়ে নতুন বন্দোবস্তের যাত্রা শুরু হয়েছে। 

নাহিদ আরও যোগ করেন, পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান বিদ্যমান রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। পরিবর্তনের সঙ্গে যারা তাল মেলাতে পারবে না তারা হারিয়ে যাবেন। পরিবর্তন, সংস্কার ও বিচারের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন সেই সব দলের নেতারা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রয়েছে- এমন বক্তব্য দেবেন বলে প্রত্যাশা করেন নাহিদ।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জড়িত রাজনীতিবিদদের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তন সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সেই পুরোনো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই।

তিনি অভিযোগ করেন, সারাদেশে ছাত্র সমন্বয়কদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে আর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সকলকে সচেতন থাকতে হবে। তবে দলের কেউ অন্যায়ের সাথে আপোস করলে তাকে ছাড় দেওয়া হবে না। 

জুলাই অভ্যুত্থানে বরিশালের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে নাহিদ বলেন, বরিশালে আপনারা যেভাবে গণ-অভ্যুত্থানের সময় গুলির সামনে বুক পেতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, সেভাবেই দলকে সুসংগঠিত করতে কাজ করতে হবে। বরিশালকে দলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ। পরে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের নিয়ে মতবিমিনয় সভায় অংশ নেন।

এআরএস
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক কেন্দ্রীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আট নেতা পদত্যাগ করেছেন। 
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কোনো ফ্যাসিস্টের দোসরের ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছিনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর