লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৩:০৯ পিএম

ঈদের বাকি এখনও এক সপ্তাহের বেশি। কিন্তু, এইরমধ্যে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও অনেকে স্ত্রী সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। সড়ক-নৌ ও রেলের আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার লম্বা ছুটি থাকায় একসাথে যাত্রী চাপ কম হবে তবে পোশাক কারখানা ছুটির ওপর নির্ভর করবে পরিস্থিতি। 

দুয়ারে এখনও কড়া নাড়েনি ঈদের পূর্ব সময়। অন্তত আট থেকে নয়দিন পর ঈদুল ফিতর। তবুও, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে নগরবাসী।

বিশেষ করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় বাড়ি পথ ধরেছেন কেউ কেউ। একটু আগেভাগে গ্রামে যেতে পারায় বেশি খুশি শিশুরা। 

এদিকে চাকরিজীবীদের অনেকেই ঈদের শেষমুহূর্তে যাত্রাপথের ভোগান্তি এড়াতে স্ত্রী সন্তানদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। 

রেলের আগাম টিকেট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার, সোমবার থেকে শুরু হবে সেই টিকেটের যাত্রা।

সড়ক পথের চিত্রটাও রেলপথের মত। বাড়তি কোনো চাপ নেই সায়েদাবাদ টার্মিনালে। চার বিভাগের কয়েক লাখ মানুষ ঢাকা ছাড়বে এই পথে। 

চালক শ্রমিকরা বলছেন, যাত্রী চাপ হবে ২৭ থেকে ২৯ মার্চ এই তিনদিন। 

২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। এরপর শুক্র-শনি, তারপর ঈদের ছুটি। সব মিলিয়ে ১১ দিনের লম্বা ছুটি হতে যাচ্ছে এবারের ঈদে। তবে পোশাক কারখানা ছুটির ওপর নির্ভর করবে ঈদ যাত্রা ভোগান্তি না-কি স্বস্তির হবে।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর